শিরোনাম
◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টেস্ট বিতর্কের জন্য পিসিবিই দায়ী: ইনজামাম

স্পোর্টস ডেস্ক: [২] করোনা টেস্ট বিতর্কের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই (পিসিবি) দায়ী করেছেন কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক। সাবেক এ অধিনায়ক পিসিবির মেডিকেল কর্মীদের কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

[২] পাকিস্তানের সাবেক এ প্রধান নির্বাচক বলেছেন, খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা করার জন্য আমি পিসিবির কাছে অনুরোধ করব। পিসিবির মেডিকেল টিম যদি ভালোভাবে করোনা টেস্ট করত তাহলে মোহাম্মদ হাফিজের ব্যক্তিগতভাবে পরীক্ষা করার প্রয়োজন হতো না।

[৩] পাকিস্তানের হয়ে ১২০টি টেস্ট আর ৩৮৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৫টি সেঞ্চুরির সাহায্যে ২০ হাজার ৫৬৯ রান সংগ্রহ করা ইনজামাম আরও বলেছেন, একটি সূত্রে আমাকে জানিয়েছে, গত দুইদিন ধরে পিসিবির মেডিকেল কর্মীরা জাতীয় দলের খেলোয়াড়দের ফোনও সিরিভ করেনি। এটি একটি অত্যন্ত খারাপ মনোভাব। এই কঠিন সময়ে পিসিবি ক্রিকেটার সেভাবে সমর্থন করছে না।

[৪] ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ক্রিকেটাদের তাদের বাড়িতে আলাদা করে রাখার চেয়ে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে রাখা হলে ভালো হতো। এমনটি জানিয়ে ইনজামাম বলেন, পিসিবির উচিত ছিল এই খেলোয়াড়দের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাখা। যাতে তারা করোনামুক্ত থাকতে পারে।

[৫] সোমবার পিসিবির করোনা টেস্টে শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলী পজিটিভ হন। মঙ্গলবার ৩৫ জনকে করোনা টেস্ট করা হল তাতে পজিটিভ আসে ৭ জন খেলোয়াড়ের।

[৬] তবে করোনা উপসর্গ না থাকা সত্ত্বে পিসিবির টেস্টে পজিটিভ আসে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের। তারকা এ অলরাউন্ডার পিসিবির এমন রিপোর্টে হতাশ হয়েই ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষা করান, তাতে তার ফল নেগেটিভ আসে। আর এ কারণেই পিসিবি করোনা টেস্ট প্রক্রিয়া নিয়েই বিতর্ক শুরু হয়। আর এই বিতর্কের জন্য ক্রিকেট বোর্ডকেই দায়ী করেছেন ইনজামাম।

  • সর্বশেষ