শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে জমি নিয়ে বিরোধের জের ভাইয়ের হাতে ভাই খুন

যশোর প্রতিনিধি: [২] সদরের পল্লীতে জমি নিয়ে বিরোধের জের ধরে অপান ভাইয়ের হাতে কাজী নজরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। শুক্রবার বেলা বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে সদরের দেয়াপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত কাজী আব্দুল গনির ছেলে।

[৩] নিহতের পুত্র কাজী মনিরুল ইসলাম জানান, তাদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তার ছোট চাচা কাজী আব্দুর রাজ্জাকের। শুক্রবার ২৬ জুন বাড়ি সামনে রাস্তার উপর তার বাবার সাথে ছোট চাচার কথা কাটাকাটি হয়। এ সময় আব্দুর রাজ্জাক ধারালো দা দিয়ে তার পিতার ঘাড়ে কোপ দেয়। কাজী নজরুল ইসলামকে উদ্ধার করে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

[৪] যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়