শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে বাঁচাতে শিশু পুত্রের পায়ে শিকল বেঁধে রেখেছে বাবা

খোকন আহমেদ: [২] করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে বন্ধুদের সাথে অবাধে মেলামেশা ও ঘোরাফেরা করায় মাদ্রাসা পড়ুয়া আট বছরের এক শিশুর পায়ে শিকল বেঁধে রেখেছে তার বাবা। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের।

[৩] জানা গেছে, ওই গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের রাজিহার-গৌরনদী সড়কের রাংতা ব্রীজের পাশে একটি চায়ের দোকান রয়েছে। মহামারী করোনার কারনে গত কয়েক মাস থেকে তার (রশিদ) পুত্র রাব্বী হাওলাদারের মাদরাসা বন্ধ। বৃহস্পতিবার সকালে রাব্বি বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে রাতে বাড়িতে ফেরে। করোনার মধ্যে সারাদিন বাহিরে থাকায় রাব্বির বাবা ও মা শেফালী বেগম শুক্রবার সকাল থেকে রাব্বির পায়ে শিকল বেঁধে তালাবদ্ধ করে বাবার দোকানে বসিয়ে রেখেছে।

[৪] শুক্রবার দুপুরে শিশু রাব্বির বাবা রশিদ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায়ই রাব্বি বাড়িতে না থেকে গ্রামের বন্ধুদের সাথে অবাধে মেলামেশা করে। এতে করে পরিবারের সদস্যদের মধ্যেও করোনা ঝুঁকি বেরে গেছে। অনেক বোঝানোর পরেও রাব্বি তাদের কথায় কোন কর্নপাত করছেনা। তিনি আরও বলেন, আমি না ওর (রাব্বি) মা শিকল দিয়ে বেঁধেছে।

[৫] এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, মহামারী করোনার জন্য যেকোন বাবা-মা তাদের সন্তানের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতেই পারে। তবে শিশু অধিকার আইনে কোন শিশুকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ। এ ধরনের কাজ করা কোন বাবা ও মায়ের উচিৎ নয়। ঘটনাটি দুঃখজনক বলেও তিনি উল্লেখ করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়