শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন প্ল্যাটফর্ম বাদ দিয়ে ভবিষ্যতেও উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব নয়

সমীরণ রায় : [২] শুক্রবার রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে অনলাইন শিক্ষা সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, করোনা পরিস্থিতিতে গোটা বিশে^র শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছ্ েএক্ষেত্রে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৪ কোটি এবং উচ্চশিক্ষা প্রায় ২৫ লাখ শিক্ষার্থী ভূক্তভোগী।

[৩] তিনি বলেন, ফেস টু ফেস যোগাযোগ না হলেও শিক্ষা বন্ধ থাকতে পারে না। কারণ, বিশে^ ইতোপূর্বে যত ধরনের মহামারী এসেছে, সব মহামারীতেই শিখন প্রক্রিয়া চালু ছিল। তাই চতুর্থ বিপ্লবের সঙ্গে সঙ্গতি রেখে ইতোমধ্যেই শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিগত যে পরিবর্তন এসেছে, সেটাকে এগিয়ে নিতেই অনলাইন শিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিতে হবে।

[৪] গ্রিন ইউনিভার্সিটি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, অনলাইন শিক্ষাকার্যক্রমের অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। এক্ষেত্রে গত আড়াই মাসে প্রায় ৯ হাজার ৭৪টি অনলাইন ক্লাস পরিচালিত হয়েছে। শুধু ক্লাস নয়, অনলাইন ভর্তি থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি, পেমেন্ট সিস্টেমসহ অনেক কাজ এখন অনলাইনে হচ্ছে।

[৫] এ আলোচনায় আরও অংশ নেন গ্রিন ইউনিভার্সিটির বিভাগীয় অধ্যাপক অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী এবং চীন ও মালয়েশিয়ায় অধ্যানরত মেহেদী হাসান জনি ও জেসিয়া শারমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়