শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারী ও সামাজিক দূরত্বের বিধান ভুলে আনন্দযজ্ঞে মাতলেন লিভারপুলের সমর্থকরা

লিহান লিমা: [২] ১৯৯০ সালের পর এই প্রথম বারের মতো ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নের মুকুট পরেছে লিভারপুল। বৃহস্পতিবার রাতে চেলসির মাঠে ম্যানচেস্টার সিটি ১-২ গোলে হারতেই উল্লাস শুরু হয়ে যায় লিভারপুল শিবিরে। অ্যানফিল্ডের বাইরে অপেক্ষমান ৫ হাজারের বেশি সমর্থক সামাজিক্ব বিধি-নিষেধ তোয়াক্কা না করে ক্লাবের পতাকা উড়িয়ে বিজয় মিছিল বের করেন। আতশবাজির আলোতে আনফিল্ড রাঙান সমর্থকরা। ডেইলি মেইল

[৩] লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বাসায় থেকেই উৎসব পালন করার অনুরোধ করেছিলেন। কিন্তু সাত ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হওয়ার এই আনন্দময় মুহুর্তে নিজেকে ধরে রাখা কঠিন ছিলো সমর্থকদের।

[৪] অ্যানফিল্ডের রাজপথ, পানশালাসহ সব কিছু ভেসে যায় বাজি-পটকা ও গাঢ় টকটকে আবিরের রঙে। বিগত ৩০ বছরের জমানো অপেক্ষা, যন্ত্রণা আর কষ্টের অবসান ঘটায় লিভারপুল সমর্থকরা বাঁধ ভাঙা আনন্দের জোয়ারে উল্লাস করেন, একে অপরকে কোলে তুলে নেন, গড়াগড়ি খান। গভীর রাত পর্যন্ত চলে উদযাপন।

[৫] পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মার্সেসাইড পুলিশ স্টেডিয়ামের দিকে যাওয়ার রোড সিলগালা করে দেয়। স্থানীয় সময় রাত ১১ টায় বন্ধ করে দেয়া হয় অ্যানফিল্ডে ঢোকার পথ। তবে সমর্থকরা শান্তিপূর্ণভাবেই বিজয় আনন্দ উদযাপন করেছেন বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ সদস্যগণ। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়