শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৭ কর্মকর্তাসহ আনসারের ৬৩২ সদস্য কোভিড-১৯ শনাক্ত, সুস্থ ৩৫৮ জন

সুজন কৈরী : [২] আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি কোভিড-১৯ যুদ্ধে সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সংক্রমণের সংখ্যা দিনদিন বাড়ছে।

[৩] শুক্রবার বিকেল পর্যন্ত আনসার বাহিনীতে ৬৩২ জন সদস্য কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৪ জন।

[৪] বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন বলেন, শনাক্তদের মধ্যে ৭ জন কর্মকর্তা, ২০৪ জন ব্যাটালিয়ন আনসার, ৩ জন মহিলা আনসার, ৩৯৪ সাধারণ আনসার, ৫ জন কর্মচারী, ৭ জন ভিডিপি সদস্য, ৪ জন বিশেষ আনসার, ৪ জন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং ৪ জন হিল আনসার রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২৩১ জন সদস্য।

[৫] তিনি আরো বলেন, এ পর্যন্ত কর্মকর্তাসহ ৩৫৮ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৫৬ শতাংশের বেশি। শতভাগ সুস্থ সদস্যরা কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করছেন। বাহিনীর বিভিন্ন থানা, ক্যাম্প , হোটেল ও হোম কোয়ারেন্টাইনে আছেন ১৩৪ জন। শনাক্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭ জন সদস্য। কোভিড-১৯ শনাক্ত হয়ে বাহিনীর ৩ জন সদস্য মারা গেছেন।

[৬] আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সম্মুখ ভাগে দায়িত্ব পালনকারী বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ নজরদারী বাড়তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আক্রান্ত সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার বিষয়েও সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন মহাপরিচালক। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ