শিরোনাম
◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয়

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় দফায় সংক্রমণের ঝুঁকিতে শীর্ষ পাঁচে বাংলাদেশ: গার্ডিয়ান

তাপসী রাবেয়া:[২] করোনাভাইরাস প্রতিরোধে বিধিনিষেধ শিথিল করায় দ্বিতীয় দফায় সংক্রমণের ঝুঁকিতে রয়েছে, এমন ১০টি দেশের তালিকা তৈরি করেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

[৩] ২৫ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে এমন ৪৫ দেশে আগের সপ্তাহের তুলনায় পরের সপ্তাহে সংক্রমণের ভিত্তিতে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে দ্য গার্ডিয়ান। তাদের মধ্যে অন্তত ২১ দেশে লকডাউন শিথিল করার পর ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। এমন দেশগুলোর তালিকায় জার্মানি, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের পর পঞ্চম স্থানে বাংলাদেশ।

[৪] ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে পাওয়া উপাত্ত বিশ্লেষণ করে ওই ১০ দেশকে চিহ্নিত করেছে গার্ডিয়ান। সংবাদপত্রটি বলছে, এই দশটি দেশ বর্তমানে ভয়াবহ করোনা সংক্রমণের মুখোমুখি রয়েছে। করোনা প্রতিরোধে এসব দেশে তেমন কঠোর পদক্ষেপ নেই। লকডাউন করা হলেও তা শিথিল রয়েছে। তাতেই সংক্রমণ আগের তুলনায় বেশ বেড়েছে।

[৫] লকডাউন শিথিল করায় ভুগতে থাকা শীর্ষ দশের অন্য দেশগুলো হচ্ছে যথাক্রমে ফ্রান্স, সুইডেন, ইরান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব।

[৬]অক্সফোর্ড কোভিড-১৯ গভর্নমেন্ট রেসপন্স ট্র্যাকারের গবেষণা প্রধান থমাস হেল বলেছেন, আমাদের লকডাউন রোলব্যাক চেকলিস্টে দেখা যাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া শর্ত পূরণের আগেই অনেক দেশ এখন লকডাউন তুলে নিচ্ছে।’ সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ