শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সাভার প্রতিনিধি: [২] সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান (৫২) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান।

[৩] এর আগে শুক্রবার (২৬ জুন) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আব্দুর রহমান অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ এবং অগ্রিম বিভাগে অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি সাভারের ফুলবাড়িয়ায় এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

[৪] এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল আসেন ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান। নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের শনাক্তের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৪ জুন তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে‌ ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকালে মারা যান। তার তিন সন্তান স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

  • সর্বশেষ