শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় কোভিড-১৯এ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বগুড়া প্রতিনিধি: [২] শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে টিএমএসএসের রফাতুল্লা কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

[৩] শাহজাহান আলী (৫০) বগুড়ায় জনতা ব্যাংক লিমিটেডের করপোরেট শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। আরও ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৪] বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন করে শনাক্ত ৮৬ জনের মধ্যে পুরুষ ৬১ জন, নারী ২০ জন ও পাঁচজন শিশু রয়েছে। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩১৭ জন।

[৫] বগুড়া টিএমএসএসের রফাতুল্লা কমিউনিটি হাসপাতালের সহকারী পরিচালক আব্দুর রহিম রুবেল জানান, শাহজাহান আলী করোনায় আক্রান্ত ছিলেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। আজ ভোরে তিনি মারা যান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়