শিরোনাম
◈ ভারতের ‘র’ প্রধানের সফর: নিয়মিত কূটনৈতিক কার্যক্রম, জল্পনার অবকাশ নেই ◈ সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা ◈ ভূমধ্যসাগরে দুই দিন তিন রাত ভাসার পর উদ্ধার ১৫ বাংলাদেশি ◈ ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা ◈ ভুয়া কনের ফাঁদে নিঃসঙ্গ চীনা পুরুষেরা, গড়ে উঠেছে প্রতারক ম্যাচমেকিং (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’: আদালতের বাইরে আটক ও বিচার ছাড়াই বাংলাদেশিদের ‘পুশব্যাক’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন সামনে, চূড়ান্ত প্রস্তুতিতে ইসি-সংসদ সচিবালয়ের বৈঠক ◈ গোটা প‌রিবার‌কে প্রা‌ণে মে‌রে ফেলার হুম‌কি দি‌য়ে সৌরভ গাঙ্গু‌লি ও স্ত্রী ডোনা‌কে চিঠি! সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়  ◈ ইংল‌্যা‌ন্ডের ফুটবল ক্লাব লিভারপুল কেনার দৌড়ে ভারতীয় শিল্পপতি, সঙ্গে বেজোস-সাভেরিন ◈ চাঁদপুরে বাস-হাইড্রোলিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ও ১৫ জন আহত

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার বিরুদ্ধে এক হয়ে লড়বে ইসরায়েল-আমিরাত

ডেস্ক রিপোর্ট : ইসরায়েল যখন ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণের জন্য উঠেপড়ে নেমেছে, তখন মুসলিম দেশ হয়েও ইহুদি রাষ্ট্রটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অথচ দেশ দুটির মধ্যে অফিশিয়াল কূটনীতিক সম্পর্কেরই রেওয়াজ নাই! দেশ রূপান্তর

করোনাভাইরাস ইস্যুতে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক যেন ভিন্ন মাত্রা পেয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় দেশ দুটি সঙ্গে কাজ করবে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে। কভিড-১৯ প্রতিরোধে সম্মিলিতভাবে গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন করবে উভয় দেশ।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, “গবেষণা, উন্নয় ও প্রযুক্তিগত ক্ষেত্রগুলোতে এই সহযোগিতা হবে। উদ্যোগটি এই অঞ্চল জুড়ে স্বাস্থ্য নিরাপত্তার উন্নয়ন ঘটাবে।”

এই পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ইসরায়েলের পক্ষ থেকে এমন বিবৃতি আসার কয়েক ঘণ্টার মধ্যেই খবরটি নিশ্চিত করা হয়েছে আরব আমিরাতের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ডব্লিউএএম।

“কভিড-১৯ মোকাবিলায় গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রাইভেট প্রতিষ্ঠান ইসরায়েলের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে।”

“কভিড-১৯ থেকে এই অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গঠনমূলক সহযোগিতার অংশ হিসেবেই এই বিজ্ঞানগত ও চিকিৎসা সংক্রান্ত চুক্তি।”

তবে চুক্তিবদ্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর নাম বা অন্য কোনো তথ্য তাৎক্ষণিক উল্লেখ করেনি ইসরায়েল ও আমিরাতের কেউই।

জর্ডান ও মিশর ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক নেই অন্যান্য আরব দেশগুলোর। কিন্তু ইরানের সঙ্গে টানাপোড়েন সাম্প্রতিক বছরগুলোতে চির শত্রু ইহুদি দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা চালাচ্ছে আরব্য অঞ্চলের অধিকাংশ দেশ।

নেতানিয়াহু তার বিবৃতিতে বলেছেন, “আমরা আমাদের শত্রুদের দমন করে এবং আমাদের বন্ধুদের আরও কাছে টেনে আরও শক্তিশালী হয়ে উঠব।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়