শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে কোভিড-১৯ এ আক্রান্ত বেড়ে ১৩১৭ জন

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ৫২ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ পজিটিভ বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৭ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

তিনি জানান, বুধবার (১৭ জুন) সংগৃহীত নমুনা রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) এমপিএমএল ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ১৮৮ জনের ফলাফল পাওয়া গেছে। এছাড়াও বৃহস্পতিবার (১৮ জুন), রোববার (২১ জুন), সোমবার (২২ জুন), বুধবার (২৪ জুন) ও বৃহস্পতিবার (২৫ জুন) সংগৃহীত নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো ১৬৯ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। সবমিলিয়ে নতুন ৫২ জন ও পুরাতন রোগী ৪ জনের কোভিড-১৯ পজিটিভ এবং ২৯৭ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের ৫২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২০ জন, ভৈরব উপজেলায় ১৬ জন, করিমগঞ্জ উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় ৩ জন, কুলিয়ারচর উপজেলায় ৩ জন, নিকলী উপজেলায় ২ জন, হোসেনপুর উপজেলায় একজন ও তাড়াইল উপজেলায় একজন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট এক হাজার ৩১৭ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া, বৃহস্পতিবার (২৫ জুন) গত ২৪ ঘণ্টায় ৭ জনসহ জেলায় মোট ৫৪২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী সুস্থ হয়েছেন এবং ভৈরব উপজেলায় একজনসহ জেলায় সর্বমোট ২২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী মারা গেছেন। বর্তমানে জেলার ৭৫৩ জন ও অন্য জেলা হতে আগত ২ জনসহ মোট ৭৫৫ জন কোভিড-১৯ পজিটিভ রোগী ও ৯ জন রোগী নেগেটিভ।সাসপেক্টটেড আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ৩ জন কোভিট-১৯ পজিটিভ রোগী ভর্তি আছেন। পাশাপাশি জেলায় ১০৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সূত্র : বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়