শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গলে সন্তান প্রসব, শিশুকে নিয়ে গেল বন্য জন্তু

ইয়াসিন আরাফাত : [২] বাড়িতে শৌচাগার নেই বলে জঙ্গলে প্রস্রাব করতে গিয়েছিলেন শিল্পী চৌহান নামের ২৬ বছর বয়সী এক মহিলা। আর তখনই তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। জঙ্গলেই পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা। আর তারপরই জ্ঞান হারান। কয়েক ঘণ্টা পর যখন তাঁর জ্ঞান ফেরে তখন আশেপাশে সন্তান ছিল না। পরিবারের লোকজন জানিয়েছে, শিশুটিকে কোনও বন্য জন্তু গভীর জঙ্গলে নিয়ে গিয়েছে। হৃদয়বিদারক এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের চম্বলে। জি নিউজ

[৩] ওই মহিলা জানিয়েছেন, ''আমি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। তখন প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। আর এত রক্ত ক্ষরণ দেখে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমি আর আমার ছেলেকে খুঁজে পাইনি।'' গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা যখন ওই মহিলাকে উদ্ধার করেন তখন তাঁর শরীর রক্তে ভেসে যাচ্ছিল। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যে এত বরো বিপত্তি হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি ওই মহিলা। এমন মর্মান্তিক ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

[৪] চম্বলের ওই এলাকায় কোনও সরকারি হাসপাতাল নেই। মহিলার ওই অবস্থার পর তাকে বাড়ি থেকে অনেকটা দূরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] জানা গিয়েছে ওনার অবস্থা এখন স্থিতিশীল। জঙ্গলে অজ্ঞান অবস্থায় প্রায় দুই তিন ঘণ্টা পড়ে ছিলেন ওই মহিলা। পরিবারের লোকজন ও গ্রামবাসীরা তাঁকে খুঁজে পেলেও এখনও পর্যন্ত শিশুটির কোনও হদিস পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়