শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনা অতিথিদের জায়গা দেবে না দিল্লির হোটেল

বাশার নূরু: [২] লাদাখের গালওয়ান সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে নিজেদের ২০ সেনা সদস্যের নিহতের ঘটনায় ভারতে প্রতিবেশী দেশটির প্রতি বিরুদ্ধ মনোভাব তীব্র হচ্ছে। চীনা পণ্য বর্জনের ডাক দেওয়ার পর বৃহস্পতিবার দিল্লির শীর্ষ পর্যায়ের একটি হোটেল সংগঠন দেশটি থেকে আগত অতিথিদের নিষিদ্ধের ঘোষণা দিয়েছে।

[৩] গত ১৫ জুন চীন–ভারতের সীমান্তে উভয় দেশের বাহিনীদের সংঘর্ষে গোলাগুলি বিনিময় ছাড়াই ২০ জন ভারতীয় নিহত হয়। দেশ দুটির মধ্যে টানাপোড়েন তীব্র পর্যায়ে পৌঁছেছে।

[৪] গোটা ভারত জুড়ে চলছে চীন বিরোধী প্রচারণা। এসবের অংশ হিসেবে চীনের অতিথিদেরও বর্জনের ডাক দিল দিল্লির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিকদের সংগঠন। সংগঠনটির সভাপতি স›দ্বীপ খান্দেলওয়াল এএফপিকে জানান, দিল্লিতে প্রায় ৭৫ হাজার রুমের একটিতেও চীনের অতিথিদের জায়গা দেওয়া হবে না। চীনের সঙ্গে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে সরকারকে সমর্থনে আমাদের এই সিদ্ধান্ত।

[৫] ত্রি-স্টার ও ফোর-স্টার হোটেলগুলোও এই অ্যাসোসিয়েশনের আওতায় রয়েছে। এই অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত হোটেলগুলোকে চীনা পণ্য না কেনার জন্যও আহ্বান জানানো হয়েছে।

[৬] তবে চীনের নাগরিকদের ওপর দিল্লির এই নিষেধাজ্ঞা প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কেননা করোনাভাইরাস মহামারির কারণে ভারতে এমনিতেই সব ধরনের ভ্রমণ বন্ধ। দীর্ঘ লকডাউন পর কিছু কিছু হোটেল খোলার প্রস্তুতি নিচ্ছে।

[৭] এএফপি জানিয়েছে, ২০১৮ সালের জরিপে দেখা গেছে ওই বছর প্রায় ৩ লাখ চীনা নাগরিক ভারত ভ্রমণ করেছেন।

  • সর্বশেষ