শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারকে চাপে রাখতে ব্রিটিশ মন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক : [২] রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপে রাখতে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এনি মারিয়া ট্রিভিলিয়ানকে অনুরোধ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক কোনো পদক্ষেপ নিচ্ছে না।

[৩] একাধিকবার প্রত্যাবাসনের কথা বললেও মিয়ানমার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ব্রিটিশ সরকার বিষয়টি নিয়ে মিয়ানমারের ওপর চাপ তৈরি করলে সংকটের সমাধান হতে পারে।

[৪] মোমেন তাকে জানান, এই দুর্যোগে বাংলাদেশের প্রবাসী কর্মীরা মধ্যপ্রাচ্য থেকে চাকরি হারানোর ঝুঁকি মোকাবিলা করছে। এ অবস্থায় যুক্তরাজ্য বাংলাদেশকে এই খাতে সহায়তা করতে পারে।

[৫] করোনা সংকটের মধ্যে পোশাক খাতের ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো ৩০ কোটি ডলারের অর্ডার বাতিলের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অনেক সমস্যা পোহাতে হচ্ছে। পোশাক খাতের বাতিল বা স্থগিত হওয়া ক্রয়াদেশগুলো বহালের জন্য পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ জানান। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়