শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্রাম্যমান আদালতে শিশুর সাজা অবৈধ ঘোষণা করে রায় প্রকাশ করেছে হাইকোর্ট

নূর মোহাম্মদ : [২] হাইকোর্ট বলেছেন, শিশুর বিরুদ্ধে যেকোনো অভিযোগের বিচার শুধু শিশু আদালতেই হতে হবে। ভ্রাম্যমাণ আদালতসহ নিম্ন আদালতের কোনো বিচারক শিশুদের বিচার করলে তা হবে বেআইনি।

[৩] ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়ে এসব বলা হয়। বৃহস্পতিবার ব্যারিস্টার আব্দুল হালিম রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] রায়ে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক ও শিশু একত্রে জড়িত থাকলেও শিশুর বিচার শুধু শিশু আদালতই করবে। অন্য কোনো আদালত দণ্ড দিলে তা অবৈধ হবে। ১২১ শিশুকে ভ্রাম্যমান আদালতে দণ্ডদানের ক্ষেত্রে মৌলিক ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

[৫] রায়ে আরও বলা হয়, ভ্রাম্যমাণ আদালত প্রদত্ত শিশুদের সাজা শুরু থেকেই অবৈধ এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত। এই ধরনের সাজা শিশুদের ভবিষ্যত জীবনে কোনও আইনগত বা অন্যকোনও প্রভাব ফেলবে না।

[৬] গত ১১ মার্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট রায় দেন। এর আগে আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি ব্যারিস্টার আব্দুল হালিম আদালতের নজরে আনলে শিশুদের মুক্তির নির্দেশ দেয়া হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়