শিরোনাম
◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২ ◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্তনালীর ব্লক থেকে রক্ষা পেতে গ্রহণ করুন সহজলভ্য এই ৭টি খাবার

অনলাইন ডেস্ক : বর্তমানে জীবনযাত্রার মান আর অস্বাস্থ্যকর খাবারের প্রভাবে মানুষের শরীরে প্রবেশ করেছে একাধিক রোগ। আর এমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য রক্তনালী ব্লক হয়ে পড়াটা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। এমনকি এজন্য হার্টের নানা সমস্যা বা হার্ট অ্যাটাকেও আক্রান্ত হতে পারে যে কেউ। তাই এবার একটু সতর্ক হন। এমন কিছু সহজলভ্য খাবার গ্রহণে আপনি মুক্তি পেতে পারেন কঠিন ব্যাধি থেকে।জেনে রাখুন রক্তনালীতে ব্লক থেকে রক্ষা পেতে যা যা খাবেন। যেমন-

আপেল
আপেলে পেকটিন নামক এমন এক কার্যকরী উপাদান রয়েছে, যা দেহের খারাপ কোলেস্টেরল কমায়। একইসঙ্গে রক্তনালীতে প্লাক জমার প্রক্রিয়া ধীর করে দেয়। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১ টি করে আপেল খেলে রক্তনালীর শক্ত হওয়া এবং ব্লক হওয়ার ঝুঁকি প্রায় ৪০% পর্যন্ত কমে যায়।

দারুচিনি
দারুচিনিতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভ্যস্কুলার সিস্টেমের সার্বিক উন্নতিতে কাজ করে থাকে। গবেষণা বলছে, প্রতিদিন মাত্র ১ চামচ দারুচিনি গুঁড়ো খেলে দেহের খারাপ কোলেস্টেরল কমে যায়। এতে করে রক্তনালীতে প্লাক জমে ব্লক হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া সহজ হয়।

কমলার রস
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ২ কাপ বিশুদ্ধ কমলার রস পান করলে রক্ত চাপ স্বাভাবিক রাখে। কমলার রসের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীর সার্বিক উন্নতিতে কাজ করে। ফলে রক্তনালী ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায়।

ব্রুকলি
ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে, যা দেহের ক্যালসিয়ামকে হাড়ের উন্নতিতে কাজে লাগায়। আবার রক্তনালী নষ্ট করার হাত থেকে রক্ষা করে এটি। এছাড়া ব্রকলির ফাইবার উপাদান দেহের কোলেস্টেরল কমায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে আনে।

তিসিবীজ
তিসিবীজে প্রচুর পরিমাণে আলফা লিনোলেনিক অ্যাসিড রয়েছে, যা উচ্চ রক্তচাপ কমায় এবং রক্তনালীর প্রদাহকে দূর করতে সহায়তা করে। একইসঙ্গে রক্তনালীর সুস্থতাও নিশ্চিত করে।

গ্রিন টি
সবুজ চা বা গ্রিন টি-তে প্রচুর পরিমাণে ক্যাচেটিন রয়েছে, যা দেহে কোলেস্টেরল শোষণ কমায় এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখতে বিশেষভাবে সহায়তা করে। প্রতিদিনের চা কফির বদলে গ্রিন টি পান করলে দেহের সুস্থতা নিশ্চিত হয়।

তৈলাক্ত মাছ
সামুদ্রিক তৈলাক্ত মাছের ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড দেহের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃদপিণ্ডকে সুস্থ ও নীরোগ রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

সূত্রঃ ইন্টারনেট

  • সর্বশেষ