শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৪:২৭ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা থেকে দুবাই গেল এমিরেটস এয়ারলাইনস প্রথম ফ্লাইট

ওবায়দুল হক, আমিরাত : [২] কোভিড-১৯ এর কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথমবারের মতো বাংলাদেশে শিডিউল ফ্লাইট পরিচালনা করছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ারলাইনস এমিরেটস।

[৩] বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশি যাত্রীদের নিয়ে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও ইউরোপগামী মোট ২৫৮ প্রবাসী বাংলাদেশি ছিলেন।

[৪] বৃহস্পতিবার দুবাইয়ের স্থানীয় সময় ভোর ৫টায় ফ্লাইটটি সেখানে অবতরণ করে।

[৫] এর আগে প্রায় ৩ মাস পর বুধবার রাত সাড়ে ১১টায় দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

[৬] উল্লেখ্য, ২১ জুন থেকে তাদের ফ্লাইট চালানোর অনুমতি দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে ৩ দিন সময় নিয়ে ২৪ জুন থেকেই বাংলাদেশে ফ্লাইট চলাচল শুরু করছে তারা।

[৭] ৭ জুলাই পর্যন্ত দুবাইয়ে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার কারণে এই রুটে শুধুমাত্র দেশটির নাগরিক ও ট্রানজিট যাত্রীদের নেবে এমিরেটস। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়