শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমারখালীতে সাপের কামড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আব্দুম মুনিব, কুষ্টিয়া : [২] কুষ্টিয়ার কুমারখালীতে সাপেড় কামড়ে আবু বক্কর সিদ্দিক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

[৩] বুধবার (২৪ জুন) রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার যদুবয়বা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

[৪] জানা যায়, এক বছর পূর্বে নিহতের কন্যা সন্তান ময়না (১১) ও দুই বছর পূর্বে তার স্ত্রী নুরজাহানের একই ঘরে সাপের কামড়ে মৃত্যু হয়েছিলো।

[৫] প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে নিহত আবু বক্কর ঘুমিয়ে পড়লে রাত ১১টার দিকে তার গলায় কামড় দেয় সাপ। এসময় তিনি নিজেই সাপটিকে ধরে মাটিতে আঁচরিয়ে ফেলে হাতপাখা দিয়ে আঘাত করলে সাপটি দুর্বল হয়ে যায়। পরে প্রতিবেশীরা ছুটে এসে সাপ ও বক্করকে মন্টু সাপুড়িয়ার বাড়িতে নিয়ে যায়। সাপুড়িয়া অপরাগ স্বীকার করলে রাতেই মোটরসাইকেল যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৬] নিহতের ভাই ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, রাতে শুয়ে থাকা অবস্থায় সাপে কামড় দিলে সাপ ও আবু বক্করকে প্রথমে সাপুড়িয়ার বাড়িতে এবং পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৭] তিনি আরো জানান, এর আগে একই ঘরে সাপের কামড়ে আমার ভাবী ও ভাতিজি মারা যায়। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়