শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: [২] বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর সাথে অভিমান করে ট্রাক হেলপার রুবেল হোসেন (২২) নামের এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। রুবেল উপজেলার বড়-আখিড়া আদর্শ গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। এব্যাপারে আদমদীঘি থানায় ইউডি মামলা হয়েছে।

[৩] পুলিশ ও স্থানীয়রা জানায়, এক বছর আগে রুবেল তার ফুফাতো বোন আইমা খাতুনকে বিয়ে করে আদমদীঘির বড়-আখিড়া আদর্শ গ্রামে বাবা মা ও এক ভাইকে নিয়ে বসবাস করছিল। গত কয়েক দিন আগে ট্রাক হেলপার রুবেল তার স্ত্রী আইমাকে নিয়ে ঢাকা মিরপুরে বেড়াতে যান। তার স্ত্রী আইমা খাতুন রুবেলকে ঢাকাতে থাকতে বলে। এ কথায় স্বামী রুবেল রাজি না হয়ে সেখান থেকে গত মঙ্গলবার বেলা ১১টায় আদমদীঘির বড় আখিড়া বাড়িতে আসেন। এরপর স্বামী স্ত্রী মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে রাত ৮টায় রুবেল বিষপানে অসুস্থ্য হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে রাত ১০টায় রুবেল মারা যায়।

[৪] আদমদীঘি থানার উপ-পরিদর্শক আইউব আলী জানায়, বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়