শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুলবুলের তাণ্ডবে নিহত জেলে পরিবারের মাঝে ৫০ হাজার টাকা অনুদান প্রদান

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: [২] ঘুর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার ডুবিতে নিহত জেলে কবিরের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী নিহতের স্ত্রী পিয়ারা বেগমের কাছে হস্তান্তর করেন।

[৩] বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ, এফেএম, নাজমুস সালেহীন জানান, ০৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার ডুবি ঘটনা ঘটে। এতে বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামের কবির নামে কার্ডধারী জেলে নিহত হয়। কবিরের লাশ নিজ গ্রাম গংগাপুরের জয়া- তে আনলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা এবং আমি নিহত জেলেকে দেখে আসি। পরবর্তীতে নিহত জেলেদের আর্থিক সহায়তা নীতিমালা ২০১৯ চূড়ান্ত হলে বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার মাধ্যমে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জেলা কমিটিতে পাঠানো হয়। জেলা প্রশাসকের সহায়তায় চূড়ান্তভাবে তার নাম অনুমোদিত হয়। যার ফলে মৎস্য অধিদপ্তর থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়।

[৪] বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুদান মাধ্যমে অসহায় জেলে পরিবারটি কিছুটা হলেও স্বাবলম্বী হবে।

উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলায় এই প্রথম মাছ ধরা অবস্থায় নিহত কোনো জেলেকে অনুদান প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়