শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০১:৪৮ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

চাঁদপুর প্রতিনিধি: [২] জেলার মতলবে আফসানা মিমি (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কিছুক্ষণ আগে সে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলা সদরের মধ্য কলাদী এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

[৩] আফসানা মিমি মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের মনির হোসেন ফরাজীর ছোট মেয়ে। সে স্থানীয় রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তো।

[৪] পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মধ্য কলাদী এলাকায় আব্দুর রব মিয়ার ভবনের তিনতলায় আফসানার বড় বোন হালিমা ভাড়া থাকে। ওই বাসায় আফসানা তার বোনের সঙ্গে থেকে পড়াশুনা করতো। ঘটনার দিন হালিমা তার চার বছরের শিশু ছেলেকে আফসানার কাছে রেখে দক্ষিণ বাইশপুর গ্রামে বাবার বাড়িতে যায়। কিন্তু সন্ধ্যায় বাসায় ফিরে দেখে ভেতর থেকে দরজা লাগানো। পরে আশপাশের লোকজনের সহায়তায় হালিমা ঘরে ঢুকে বোনের ফাঁসিতে ঝুলানো লাশ দেখতে পায়।

[৫] ওই কলেজছাত্রীর আত্মহত্যার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

[৬] পুলিশ জানায়, আত্মহত্যার কিছুক্ষণ আগে Afsana MiMi তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লিখে যায়। তবে সেখানে তার আত্মহত্যার জন্য কাউকে দায়ী করে কিছুই লিখে যায়নি। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

[৭] ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ বলেন, কী কারণে ওই কলেজছাত্রী আত্মহত্যা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আজ বুধবার (২৪) লাশের ময়নাতদন্ত হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ