শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা অতি মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র যথেষ্ট রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছে: ডা. ফাউচি

আসিফুজ্জামান পৃথিল : [২] ট্রাম্পের শীর্ষ এই স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, করোনাভাইরাস অহংকারী আমেরিকাকে হাটু গাড়তে বাধ্য করেছে। তবে তিনি বলছেন, মার্কিন প্রেসিডেন্ট বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। এবিসি, সিএনএন, এনবিসি।

[৩] ২৫টির বেশি মার্কিন রাজ্যে করোনাভাইরাসের রোগী বাড়ায় শঙ্কা প্রকাশ করেন ফাউচি। বিশেষত টেক্সাস, অ্যারিজোনা আর ফ্লোরিডার অবস্থা বেশ খারাপ। সোমবার মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে এসে এ কথা বলেন তিনি।

[৪] মার্কিন প্রেসিডেন্ট বেশ কয়েকবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা বেশি, কারণ তারা বেশি পরীক্ষা করছে। পরীক্ষা কমানোরও পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই মন্তব্যের প্রতিও দ্বিমত পোষণ করেন ডা. ফাউচি।

[৫] ফাউচি বলেন, করোনার ভ্যাকসিনের ব্যাপারে তিনি সচেতনভাবেই ইতিবাচক অবস্থানে আছেন। এ বছরের শেষ নাগাদ তা অবশ্যই প্রস্তুত হবে।

[৬] ফাউচির মতে, বিজ্ঞানীরা রাতদিন পরিশ্রম করছেন। এই পরিশ্রম বৃথা যাবে না। [৭] তবে এর আগে অসচেতন থাকলে ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে বলেও মনে করেন তিনি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়