শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটনের হোটেল-মোটেলে রুমভাড়ায় সর্বোচ্চ ৫০% ছাড়

লাইজুল ইসলাম : [২] বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশি-বিদেশি পর্যটকদের ‘কুয়াকাটা’ ও ‘কক্সবাজার’ ভ্রমণের সুবিধার্থে আগামী ১ জুলাই থেকে ৩০ নভেম্বর ২০২০ পর্যন্ত কোন শর্ত ছাড়াই সর্বোচ্চ ৫০% ছাড় প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৩] কক্সবাজারে পর্যটন করপোরেশনের ‘হোটেল শৈবাল’, ‘মোটেল প্রবাল’ ও ‘মোটেল লাবনী’তে সর্বোচ্চ ৫০% ছাড় দেয়া হবে। কুয়াকাটায় অবস্থিত ‘হলিডে হোমস’ এবং ‘ইয়ুথ ইন’-এর রুমভাড়া সর্বোচ্চ ৪০% কমানো হবে।

[৪] এ সুবিধা প্রাপ্তির জন্য অতিথিরা বিপিসি’র অন-লাইনে (www.parjatan.gov.bd) অগ্রিম বুকিং দিতে পারবেন।

[৪] দেশে সাধারণত জুন থেকে নভেম্বর পর্যন্ত দেশি-বিদেশি পর্যটকরা কক্সবাজার ও কুয়াকাটায় ভ্রমণ কম করে থাকে। অথচ এসময়ে কক্সবাজার ও কুয়াকাটায় প্রকৃতির সৌন্দর্য থাকে অনুপম। তাই এ মৌসুমে পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন করপোরেশন ভাড়া কমানোর এই সিদ্ধান্ত গ্রহণ নিয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়