শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১২:২১ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে ৯ বছরের এক বুদ্ধি প্রতিপ্রন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধি: [২] গোপালগঞ্জে ৯ বছর বয়সের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সদর উপজেলার গোপীনাথপুর (পশ্চিম পাড়া) গ্রামে। ওই রাতেই শিশুটিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

[৩] শিশুটির মা তানিয়া বেগম জানান, অসুস্থ শাশুড়ি ও ছেলে-মেয়েদের নিয়ে গোপীনাথপুর পশ্চিমপাড়ার নিজ বাড়িতে বসবাস করেন। স্বামী ঢাকায় কাজী ফার্মের একটি শাখায় চাকুরি করেন। তিনি নিজেও কাজী ফার্মে কাজ করেন বলে জানান। মঙ্গলবার সকালে তিনি অফিসে যাওয়ার পর ওই শিশু অসুস্থ দাদীর জন্য পানি আনতে যায়। এসময় পাশের বাড়ির মৃত খোকা খাঁর ছেলে রহিজ খাঁ (৩০) শিশুটিকে কৌশলে পাশের পাট ক্ষেতে নিয়ে যায়। প্রথমে শিশুটির মুখের মধ্যে গাছের পাতা ঢুকিয়ে মুখ বন্ধ করে তাকে ধর্ষণ করে। কাউকে একথা জানালে মেরে ফেলার ভয় দেখায়। পরে মেয়ের কান্নাকাটিতে পরিবারের লোকজনের জিজ্ঞাসায় সে ঘটনা খুলে বলে। সন্ধ্যায় অফিস থেকে বাড়িতে ফিরে ঘটনা শুনতে পান। এসময় গোপীনাথপুর তদন্ত কেন্দ্রে অভিযোগ করে এবং রাতেই হাসপাতালে ভর্তি হয়।

[৪] গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ আবু নাঈম বলেন, অভিযোগ পেয়ে আমরা রাতেই অভিযুক্ত রহিজ খাঁ’র বাড়িতে গিয়েছি। তবে তাকে পাওয়া যায়নি। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে রাতে ৯ বছরের এক প্রতিন্ধী শিশু ভর্তি হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর আমরা বলতে পারব শিশুটি ধর্ষণের স্বীকার হয়েছে কি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়