শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক না পরায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা করলো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়

ইয়াসিন আরাফাত : [২] কোভিড-১৯ এর চলমান মহামারিতে সুরক্ষামূলক ফেস মাস্ক না পরার কারণে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে ১৭৪ মার্কিন ডলার জরিমানা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয় জানিয়েছে, হাজার বছরের ঐতিহ্যবাহী পুরোনো একটি গির্জা পরিদর্শনে গিয়ে মাস্ক পরার বিধান না মানায় এই জরিমানা গুণতে হচ্ছে তাকে। নিউজ ২৪

[৩] এর আগে, গত সপ্তাহে বলকান অঞ্চলের এই দেশটিতে করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণের পর সোমবার বুলগেরিয়ানদেরকে সব ধরনের ঘরোয়া অনুষ্ঠানে পুনরায় মাস্ক পরার নির্দেশ দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ।

[৪] বার্তাসংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক ই-মেইলে মন্ত্রী কিরিল বলেছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়া যারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিলেন তাদের সবাইকে জরিমানা করা হবে।

[৫] তিনি বলেন, প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ ছাড়াও সাংবাদিক, আলোকচিত্রীসহ যারা ক্যামেরা নিয়ে গির্জায় তার সফরসঙ্গী ছিলেন তাদেরকেও জরিমানা গুণতে হবে। তবে গির্জার ভেতরে মাস্ক না পরা পাদ্রীদের জরিমানা হবে কিনা সেব্যাপারে কিছু জানানো হয়নি।

[৬] দেশটির রাজধানী সোফিয়ার দক্ষিণের রিলা পার্বত্য অঞ্চলের হাজার বছরের পুরনো ইস্টার্ন অর্থোডক্স রিলা মোনাসটারি গির্জা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান।

[৭] কঠোর লকডাউন এবং মাস্ক পরার বাধ্যতামূলক বিধি-বিধানের কারণে বুলগেরিয়ার করোনা পরিস্থিতি এখনও অনেক ভালো রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মাত্র ৩ হাজার ৯৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০৭ জন। কিন্তু গত সপ্তাহে বলকান এই রাষ্ট্রে নতুন করে অন্তত ৬০৬ জন করোনায় সংক্রমিত হন।

  • সর্বশেষ