শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৮০ জন কোভিড১৯ সংক্রমিত, মোট আক্রান্ত ৬৯৭৯

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] সংক্রমিতদের মধ্যে ১৫৫ জন নগর ও ১২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৬৯৭৯ জন।

[৩] বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরীতে ৩ জনের ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

[৪] সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৭৪ জন, সিভাসুতে ৫৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৬৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৪ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।

[৫] তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৯৯১ টি। এর মধ্যে ২৭৯ টি বিআইটিআইডিতে, ১৫৪ টি সিভাসুতে, ৩৩৪ টি চমেকে, ১৬৮ টি চবিতে, ৫২ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং ৪ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

[৬] উপজেলা পর্যায়ে নতুন সংক্রমিত ১২৫ জনের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ১৩, আনোয়ারার ২, চন্দনাইশের ১, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ৭, রাউজানের ৯, ফটিকছড়ির ১৯, হাটহাজারীতে ১৬, মিরসরাইয়ের ২৬ ও সীতাকুণ্ডের ১২ জন আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১৫২ জন। সুস্থ হয়েছেন মোট ৮৭৯ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়