শিরোনাম
◈ ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান, সমঝোতা না অনিশ্চয়তা? ◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে কাঠ পুঁড়িয়ে কয়লা তৈরির ৩০ চুল্লি ধ্বংস

মাজহারুল শিপলু, মির্জাপুর প্রতিনিধি : [২] টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৩০টি কয়লা তৈরির চুল্লি ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ চুল্লি ধ্বংস করা হয়।

[৪] উপজেলার আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট, তেলিনা, মহিষ বাতানসহ আজগানা গ্রামের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের সহযোগিতায় মোট ৩০টি অবৈধ চুল্লি ধ্বংস করা হয়। তবে এসময় জড়িত কাউকেই পাওয়া যায়নি।

[৫] এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান চালিয়ে অবৈধ চুল্লি ধ্বংস করা হয়েছে। দেশের সম্পদ রক্ষার্থে ও জনগণের সুবিধার্থে এ ধরণের অভিযান জোরদারকরণসহ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়