শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: [২] কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর সদরে এলহাম (প্রা.)হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে বলে জানা গেছে। সোমবার (২২জুন) এলহাম (প্রা.)হাসপাতালে এ ঘটনা ঘটে।

[৩] জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া গ্রামের ও দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের অস্থাায়ী বাসিন্দা শরীফ মিয়ার প্রসূতি স্ত্রীকে গত সোমবার (২২জুন) বিকাল তিনটায় দোনারচরের এলহাম (প্রা.)হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির প্রায় নয় ঘণ্টা অতিবাহিত হলেও প্রসূতি মায়ের কোন চিকিৎসাসেবা দেয়া হয়নি বলে অভিযোগ করেছে মৃত নবজাতকের পরিবার। ওই দিন রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক ডা.ফুয়াদ প্রসূতি মাকে সংকটাপন্ন অবস্থায় কুমিল্লায় প্রেরণ করে। কুমিল্লায় নেয়ার পথে প্রসূতি মায়ের অবস্থা খারাপ দেখে, উপজেলার গৌরীপুরে একটি প্রাইভেট ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে মৃত বাচ্চা প্রসব করে বলে পরিবার সূত্রে জানা যায়।

[৪] এলহাম (প্রা.)হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.ফুয়াদ জানান, প্রসূতি মা কখন হাসপাতালে আসছে তা জানিনা। সোমবার রাত সাড়ে ১২টায় প্রসূতি মায়ের অবস্থা খারাপ দেখে কুমিল্লায় প্রেরণ করেছি।

[৫] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও(আবাসিক অফিসার)ডা. জামাল উদ্দিন এ ঘটনার খবর শুনে মঙ্গলবার দুপুরে এলহাম(প্রা.)হাসপাতাল পরিদর্শন করেছে ও কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দেয়ার পরও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।

[৬] দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়