শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে নাম সরিয়ে নিলেন গেইল

স্পোর্টস ডেস্ক: [২] পরিবারকে সময় দিতে এবারের আসর নিজেকে সরিয়ে রাখলেন তিনি।

[৩] বুধবার (২৪ জুন) সিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এর একদিন আগে গেইল এই আসরের অংশ না নেয়ার কথা মেইলের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি এবং আয়োজকদের নিশ্চিত করেছেন। আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ক্রিনিদাদ ও টোবাগোতে সিপিএলের এবারের আসর জমবে। আসন্ন এই আসরে সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলার কথা ছিল ইউনিভার্স বসের। -ক্রিকফ্রেঞ্জি

[৪] জ্যামাইকা তালাহওয়াসের সঙ্গে তিন বছরের চুক্তি থাকলেও তাকে এবার রিটেইন করেনি দলটি। এই সুযোগটাই কাজে লাগিয়েছে সেন্ট লুসিয়া। তারা ড্রাফটের আগেই গেইলকে দলে ভিড়িয়েছিল। যদিও তার খেলা হচ্ছে না এবার। পরের আসরে গেইলকে সিপিএলে পাওয়া যাবে বলে আশাবাদী টুর্নামেন্টটির আয়োজকরা। সিপিএলের এক কর্মকর্তা কথা বলেছেন ক্রিকইনফোর সঙ্গে।

[৫] তিনি বলেছেন, ‘ব্যক্তিগত কারণে গেইল সিপিএলের এবারের আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করছি এবং ২০২১ সালে তাকে পাওয়ার আশা ব্যক্ত করছি।

[৬] ক্রিকইনফো জানিয়েছে, দীর্ঘ লকডাউনে পরিবারের সঙ্গে থাকতে পারেননি গেইল। তার পরিবার ছিল সেন্ট কিটসে। গেইল ছিলেন জ্যামাইকায়। তাই এই সময়টা পরিবারকে দেয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়