শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে কোভিড-১৯ বাঁচতে পারে ২০ বছর!

সিরাজুল ইসলাম : [২] চীনের ভাইরাস বিশেষজ্ঞ লি লিনজুয়ান এ তথ্য জানিয়েছেন। তিনি কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও গবেষক দলেরও সদস্য। ডেইলি মেইল

[৩] বিশেষজ্ঞ দল জানায়, ঠাণ্ডায় নভেল করোনাভাইরাসের কোনও ক্ষতি হয় না। তাপমাত্রা হিমাঙ্কের চার ডিগ্রি সেলসিয়াস নিচে এ ভাইরাস কয়েকমাস এবং ২০ ডিগ্রির নিচে বাঁচতে পারে প্রায় ২০ বছর। এ কারণে সংরক্ষিত মাংস বা অন্য কিছু থেকে এ ভাইরাস ছড়াতে পারে যে কোনও সময়।

[৪] লিনজুয়ান বলেন, অনেক সময়েই বাজারে, জমাট বাঁধা সি ফুড, বরফে রাখা মাছ মাংস থেকে ভাইরাস সংক্রমিত হয়েছে- এমন অভিযোগ এসেছে। তার কারণ একটিই- দীর্ঘসময় অতিরিক্ত ঠাণ্ডার কারণে করোনাভাইরাসের আয়ু বেশ কিছুটা সময় বাড়ে।

[৫] গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম নভেল করোনাভাইরাসের উপদ্রব হয়। এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এরই মধ্যে এ ভাইরাসে প্রাণ গেছে ৪ লাখ ৭৪ হাজার ৮১৮ জন। আক্রান্ত হয়েছে ৯২ লাখ ১০ হাজার ৪৩০ জন। এ ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এই ভাইরাসের সফল ও কার্যকরী প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়