শিরোনাম
◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১০:০৮ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএমএ সভাপতি ডা. মহিউদ্দিন কোভিড-১৯ আক্রান্ত

সমীরণ রায় : [২] বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও ঢাকার লালবাগ (ঢাকা-৭) আসনের সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০ম তলার ১১৯ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছে।

[৩] ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ তার হাসপাতাল ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর গত সোমবার রাতে ডা. মহিউদ্দিনের তার শ্বাসকষ্ট হচ্ছিলো। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়। মঙ্গলবার তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিস রয়েছে। তার কিছু পরীক্ষা করানো হচ্ছে।

[৪] ঢামেক হাসপাতালের উপ পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, তাকে হাসপাতালের নতুন ভবনের কেবিনে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

[৫] ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এ সভাপতি ছিলেন তিনি। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ