শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটির বরকলে প্রথম নারী কোভিড-১৯ শনাক্ত

সুপ্রিয় চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি : [২] রাঙ্গামাটিতে নতুন ২৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বরকল উপজেলা থেকে ২২ বছরের মারমা সম্প্রদায়ের একজন নারী প্রথমবার কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

[৩] সোমবার (২২জুন) রাত পোনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন কাযয়ালয়ের কোভিড-১৯ বিভাগের ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

[৪] তিনি জানান, গতকাল রাতে পাওয়া ৫৮টি রিপোর্টের মধ্যে বরকল উপজেলা কিয়ং পাড়া থেকে এক নারী রয়েছেন।

[৫] এদিকে বরকল উপজেলাতে কোভিড-১৯ আক্রান্ত রোগী প্রথম পজেটিভ পাওয়াতে বরকল উপজেলা মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে ভয় পাওয়া কোনো কারণ নেই। সচেতনতা অবলম্বন করলে সব কিছু জয় করা সম্ভব বলে জানিয়েছেন রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ।

[৬] রকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাগর বলেন, উপজেলায় কোভিড-১৯ রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতের সরঞ্জাম যেমন ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) অক্সিজেন, মাস্ক ইত্যাদি মোটামুটি আছে। অন্যান্য উপজেলায় যেগুলো সরকার থেকে দেয়া হয়েছে। যা দিয়ে কোভিড-১৯ রোগীর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব বলে তিনি আশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ