শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালালার ওপর আমার গর্ব হয়: প্রিয়াঙ্কা চোপড়া

ইসমাঈল আযহার: [২] পাকিস্তানের নোবেলজয়ী নারী মালালা ইউসুফজাইয়ের অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি অর্জনকে নারী ও মেয়েদের জন্য সেরা সাফল্য হিসাবে প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ডেইলি জাং, ডেইলি কুদরাত

[৩] ইনস্টাগ্রামে ২০১৭ সালে মালালার সঙ্গে প্রথম সাক্ষাতের একটি ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, 'মালালা তোমাকে অভিনন্দন! তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি খুবই বড় প্রাপ্তি। এই অর্জনে তোমার ওপর আমার গর্ব হয়।

[৪] এর আগে নিজের মাইক্রোব্লগিং সাইটে স্নাতক ডিগ্রি অর্জনের দুটি ছবি শেয়ার করেন মালালা ইউসুফজাই। সেখানে তিনি লিখেছেন, 'আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছি। আমি আমার খুশি ভাষায় প্রকাশ করতে পারব না।'

[৫] স্নাতক ডিগ্রি অর্জন উপলক্ষে মালালা নিজের টুইটার ও ইনস্টাগ্রাম আইডিতে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যাতে তাকে পরিবারের সাথে এই সাফল্য উদযাপন করতে দেখা গেছে।

[৬] পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্ম গ্রহণ করেন মালালা। তালেবানদের বাধা উপেক্ষা করে তিনি নারীশিক্ষার কার্যক্রম চালিয়ে যান। এতে ক্ষীপ্ত হয়ে ২০১২ সালে তাকে গুলি করে তালেবান। ২০১৪ সালে সেই সাহসিকতার স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল পুরষ্কার পান ২২ বছর বয়সী এই নারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়