শিরোনাম
◈ দ্বিতীয় বিয়ে ঠেকাতে ডিজিটাল নজরদারি: অনলাইনে মিলবে আগের বৈবাহিক তথ্য ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আটক-১

বিল্লাল হোসেন, কালীগঞ্জ প্রতিনিধি : [২] গাজীপুরের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২৭) বখাটে সোহেল (৩২) জোরপূর্বক ধর্ষণ করেছে।

[৩] মঙ্গলবার (২৩ জুন) সকালে নির্যাতনের শিকার তরুনীকে ডাক্তারী পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে একই সময় গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে লম্পট সোহেলকে।

[৪] এর আগে সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় ধর্ষক সোহেলকে আটক করে পুলিশ।

[৫] আটককৃত সোহেল কালীগঞ্জ পৌরসভা ২নং ওয়ার্ড তুমলিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। সে এক সময় দড়িপাড়া রেলওয়ে ক্রসিংয়ে কাজ করতো।

[৬] ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।

[৭] স্থানীয় ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ওই প্রতিবন্ধী তরুণী তুমলিয়া স্কুলের পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। এ সময় তাকে একা পেয়ে বখাটে সোহেল জোরপূর্বক ধর্ষণ করে। সোহেল এলাকায় বখাটে, উচ্ছৃঙ্খল ও লম্পট প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এরআগেও বিভিন্ন সময় ওই বুদ্ধি প্রতিবন্ধি তরুণীর গায়ে হাত দিয়েছে সে। কিন্তু তখন লোক-লজ্জার ভয়ে কোন অভিযোগ করেনি কেউ।

[৮] কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, নির্যাতনের শিকার ওই তরুণীর বাবার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি ধর্ষণের মামলা (নং ১৬) হয়েছে এবং সেই মামলায় ধর্ষক সোহেলকে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়। সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ধর্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ