শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যুর ৬ দিন পর করোনা শনাক্ত শিশুর!

ডেস্ক রিপোর্ট : [২] সিলেটের বিশ্বনাথ উপজেলায় শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া সেই শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত ছিল। জন্মের দু’মাস ১০ দিনের মাথায় প্রাণঘাতী করোনায় মৃত্যু হয় তার। মৃত্যুর ছয় দিন পর গেল রবিবার (২১ জুন) শনাক্ত হয় কোভিড-১৯। মারা যাওয়া শিশুটির নাম প্রান্তি সেনাপতি। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামের বাসিন্দা প্বার্থ সেনাপতির মেয়ে। এই শিশুটিই বিশ্বনাথ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম রোগী।

[৩] গতকাল সোমবার ন্ধ্যায় প্রান্তির চাচা পলাশ সেনাপতি জানান, গেল ৬ এপ্রিল সিলেট ইউনাইটেড পলি ক্লিনিকে জন্ম হয় প্রান্তির। জন্মের পর নানা শারীরিক সমস্যা দেখা দেয় তার। এক পর্যায়ে টিকাও দেয়া হয় তাকে। পরে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন মধ্যরাতে তার মৃত্যু হয়।

[৪] মৃত্যুর পাঁচ দিন পর ২১ জুন রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে আমাদের পরিবারের সবাই হোম কোয়ারেন্টাইনে আছি। এ বিষয়ে কথা হলে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, রিপোর্ট পাবার পর শিশুটির পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের কারো উপসর্গ দেখা দিলে নমুনা নেবো আমরা।
বিডি-প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়