শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ২৩ জুন, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশি বিমানে আকাশসীমায় ছাড়ের পরিকল্পনা ইরানের

মুসা আহমেদ: [২] অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে বিদেশি বিমানগুলোকে আকাশসীমা ব্যবহারের ছাড় দেয়ার পরিকল্পনা করছে ইরান। রোববার দেশটির বিমান মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। রয়টার্স

[৩] এ বিষয়ে দেশটির বিমান সংস্থার পরিচালক নাসের আঘহাই বলেন, দেশের শীর্ষ ৮টি বিমান প্রতিষ্ঠানকে দেয়া হবে ট্রানজিট সুবিধা। অর্থনীতি সচল করতে পর্যায়ক্রমে ফ্লাইট কার্যক্রম আরও ২০ শতাংশ বাড়ানো হবে। এ পরিকল্পনাটি এখনও সরকার কর্তৃক অনুমোদিত হয়নি। তবে শিগগিরই সরকারের উপর মহল কর্তৃক অনুমোদিত হতে হবে।

[৪] ইরনার প্রতিবেদনে বলা হয়, সাধারণ বিমান প্রতিষ্ঠানগুলোকে এ ট্রানজিট ছাড়ের সুবিধা দেয়ার পরিকল্পনা করা হয়নি। দেশের বিমান সংস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যয়ের জন্য অন্যান্য দেশের মত সাধারণত আকাশসীমায় ওভারফ্লাইট চার্জ ধার করে থাকে ইরান।

[৫] করোনা মহামারীর আগে জানুয়ারিতে ইরান-য্ক্তুরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা ইস্যুতে অধিকাংশ বিদেশি বিমান প্রতিষ্ঠানগুলো ইরান ও ইরাকের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। অনেক প্রতিষ্ঠান ইরানে তাদের ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়