শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১০:১২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুগ্মসচিব-উপসচিব ও সমপর্যায়ের ২০০ কর্মকর্তার যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ স্থগিত

তাপসী রাবেয়া: [২] কোভিড-১৯ এর কারণে জনপ্রশাসনের যুগ্মসচিব-উপসচিব ও সমপর্যায়ের ২শ কর্মকর্তার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ নেওয়ার কর্মসূচি স্থগিত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (২২ জুন) তাদের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করে অফিস আদেশ জারি করেছে।

[৩] আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ডিউক সেন্ট্রাল ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিসিআইডি), স্যানফোর্ড স্কুল অব পাবলিক পলিসি, ডিউক ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য যুগ্ম-সচিব ও সমপর্যায়ের ১শ কর্মকর্তা মনোনীত হয়েছিলেন।

[৪]এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জন কর্মকর্তার ১ থেকে ১২ জুন পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ৫০ জন কর্মকর্তার ১৫ থেকে ২৬ জুন পর্যন্ত প্রোগ্রাম বর্তমানে কোভিড-১৯ এর বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

[৫] একই প্রকল্পের অধীনে উপ-সচিব ও সমপর্যায়ের ১শ কর্মকর্তার অস্ট্রেলিয়ার ম্যাককোয়াইর ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছিলেন। এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জন কর্মকর্তার ২৯ জুন থেকে থেকে ১৭ জুলাই পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ৫০ জন কর্মকর্তার ১ থেকে ১৯ জুন পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল। এই প্রোগ্রামও কোভিড-১৯ এর বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়