শিরোনাম
◈ জাতিসংঘের প্রতিবেদন ‘অত্যন্ত ভুল তথ্যে ভরা’, ১,৪০০ মৃত্যুর হিসাব প্রত্যাহারের দাবি শেখ হাসিনার! ◈ শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,ঢাকা ১৬ টি স্থানে বস্ত্র বিতরনে অংশ নিবেন ◈ ট্রাম্পের গলফ প্রকল্পে ভাঙছে কবরস্থান, জমি ছাড়তে নারাজ কৃষকেরা, ক্ষোভে ফুঁসছে ভিয়েতনামের গ্রামবাসী ◈ ট্রাম্পের দেওয়া যে ২ শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ◈ ইরানের সঙ্গে যুদ্ধে ধ্বংস হয়েছে ৬ হাজার ৪৭৩টি ইসরায়েলি বাড়ি: জেরুজালেম পোস্ট ◈ আজ রা‌তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএস‌জি মু‌খোমু‌খি ◈ বর্ষায় গো-খাদ্যের ভরসা যমুনার চর, ঘাসের হাটে মিলছে কৃষকের স্বস্তি ◈ পথ দেখাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরা : প্যারিসে অধ্যাপক ইউনূস ◈ বিশ্বমঞ্চে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা জাতিসংঘের ◈ বিশ্বকা‌পের গ্রুপ প‌র্বে বেলজিয়ামের সামনে মিশর-ইরান ও নিউজিল্যান্ড চ্যালেঞ্জ

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিসিটিভি নেই এমন কক্ষে অ্যাসাঞ্জের সঙ্গে মিলিত হয়ে দুটি বাচ্চা নেন স্টেলা (ভিডিও)

রাশিদ রিয়াজ : [২] লন্ডনে ইকুয়েডর দূতাবাসে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সার্বক্ষণিক ক্যামেরায় পাহারা দেয়া হলেও দুটি কক্ষে তা ছিল না। সেই সুযোগ নেন অ্যাসাঞ্জের প্রেমিকা স্টেলা মরিস। সন্তান হওয়ার পরও তা ব্রিটিশ অভিনেতা স্টিফেন হু’র কোলে দিয়ে তাকে বন্ধুর পরিচয়ে নিয়ে আসা হত অ্যাসাঞ্জের কাছে। এভাবে আরো বন্ধুর সাহায্য নেয়া হত। বন্দীজীবনে অ্যাসাঞ্জ বাচ্চাদের কাছে পেলে আদরে ভরিয়ে দিতেন। ডেইলি মেইল

[৩] ২০১৫ সালে অ্যাসাঞ্জ-স্টেলার প্রেম। আইনগত সহায়তা করতেই স্টেলা যেতেন ইকুয়েডর দূতাবাসে। কয়েক স্তরের কাপড় পড়ে গর্ভাবস্থা লুকিয়ে রাখতেন স্টেলা।

[৪] অ্যাসাঞ্জের সঙ্গে দেখা হওয়াকে নিজের ভাগ্য বলে মনে করেন স্টেলা। বলেন, অ্যাসাঞ্জ তথ্য ফাঁস করে দুনিয়াকে পরিবর্তন করে দিতে চেয়েছিল।

[৫] ৬০ মিনিটের ‘সানডে নাইট’ অনুষ্ঠানে স্টেলা বলেন, আমরা ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বড় হয়েছি। একসঙ্গে সিনেমা দেখেছি। তার সঙ্গে রোমান্টিক সময় খুবই মধুর ছিল। ইকুয়েডর দূতাবাসে ওর সঙ্গে মিলিত হওয়া সহজ ছিল না, কিন্তু আপনি যখন কাউকে ভালবাসেন তখন আপনি অসম্ভবকে সম্ভব এবং পরিস্থিতি সামাল দিতে পারেন।

[৬] ২০১৬ সালে স্টেলা গর্ভবতী হন। অ্যাসাঞ্জকে চারবছর খুবই কড়া প্রহড়ায় রেখেছিল আমেরিকার সিকুইরিটি সার্ভিস।

https://videos.dailymail.co.uk/video/mol/2019/04/11/6075062482802720827/640x360_MP4_6075062482802720827.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়