শিরোনাম
◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ যুদ্ধে জয়ী হলেন সিএমপি কমিশনার

রাজু চৌধুরী : [২] শনিবার সিভিল সার্জন অফিস কর্তৃক প্রকাশিত দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে তাঁর।

[৩] মনোবল অটুট রেখে দীর্ঘ ১৩ দিন করোনার সাথে যুদ্ধ করেন তিনি। এর আগে, গত ৯ জুন নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে সিএমপি কমিশনারের। তবে তার শরীরে করোনার কোন উপসর্গ ছিল না।পরীক্ষার পর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নেন।

[৪] উল্লেখ্য, মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধ শুরু থেকে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত এবং নির্দেশনা দেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান। সিএমপির অতিরিক্ত উপকমিশনার আবু বকর সিদ্দিক বলেন, ২১ জুনের দ্বিতীয় দফার নমুনা পরীক্ষায় কমিশনার স্যারের করোনা নেগেটিভ আসে। আগামি কয়েকদিন তিনি নিজ বাসাতেই বিশ্রাম নিবেন। আক্রান্তের পর থেকে এখন পর্যন্ত নিজ ঘরে বসেই সকলকে বিভিন্ন দিক নির্দেশনা দিতেন। মনোবল অটুট রেখে সকলকে ধৈর্যের সাথে কাজ করার নির্দেশনা দেন সকল পুলিশ সদস্যদের। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ