শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে ব্রাজিলে প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে রাস্তায় মানুষ

দেবদুলাল মুন্না:[২] এ তথ্য সিএনএনের। গত রোববার ব্রাজিলে প্রেসিডেন্ট জেইর বলসেনারোর পদত্যাগ চেয়ে রাজপথে নামে লাখো মানুষ। এই সরকার বিরোধী আন্দোলনের মূল দাবি জেইর বলসেনারোর অভিশংসন।

[৩] যুক্তরাষ্ট্রের পর প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ সংক্রান্ত মৃত্যুর সংখ্যার দিক থেকে ৫০ হাজার ছাড়িয়ে গেছে ব্রাজিল। ব্রাজিলে ১০ লাখ শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে আগেই।

[৪] বিক্ষোভকারীরা অভিযোগ, প্রেসিডেন্ট কোভিড মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেননি এবং বিষয়টিকে গুরুত্ব দেননি। তিনি গত মাসেও সামাজিক দুরত্ব না মেনে প্রকাশ্যে রাস্তায় দাড়িয়ে তার অনুরাগীদের সাথে সেলফি তুলেছেন। বিবিসি

[৫] বিবিসি জানায় , দুর্নীতির অভিযোগে বিক্ষোভের ঠিক আগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রেসিডেন্টের স্বজন। অর্থনৈতিক অবস্থার অজুহাত দেখিয়ে শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নের বিরোধিতা করে আসছিলেন প্রেসিডেন্ট

[৬] বিক্ষোভকারীদের পাশাপাশি প্রেসিডেন্টের অনুসারীরাও তার সমর্থনে রাজপথে নেমেছে। তাদের দাবি, কংগ্রেস এবং সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়