শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান ফেরদৌস : বাংলাদেশে করোনোর বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

হাসান ফেরদৌস : বাংলাদেশে অন্ধকারে ঢিল ছোড়ার মতো কাজ হচ্ছে বলে জানিয়েছেন সফররত চীনা চিকিৎসক দলের প্রধান ডা. লি ওয়েন ঝিও। দৈনিক যুগান্তরকে দেয়া এক সাক্ষাতকারে সফররত চীনের করোনাভাইরাস বিশেষজ্ঞ দলের প্রধান ডা. লি ওয়েন ঝিও বলেছেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি এখন ভিন্নমাত্রা পেয়েছে। ভাইরাসটি কোথায় আছে আর কোথায় নেই তা জানা দুষ্কর।
এখানে কাজ হচ্ছে অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো। এভাবে ভাইরাস মোকাবেলা করা সত্যি কঠিন। আমরা মনে করি, যদি কার্যকর লকডাউন, দ্রুত পরীক্ষা, কন্ট্রাক্ট ট্রেসিং ও চিকিৎসার পরিধি বাড়ানো যায় তবে উত্তরণ সম্ভব। চীনের বিশেষজ্ঞ দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে।

মন্তব্য : বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ, চীনের মত কঠোর আইন দ্ধারা নিয়ন্ত্রত দেশ নয়। তাই বাংলাদেশে করনোর চাষাবাদ নিদিষ্ট জায়গায় আটকে না রেখে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। গার্মেন্টস মালিকরা এক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন! এরা ছাড়াও আরো যারা আছেন তাদের অনুসন্ধান করে আন্তর্জাতিক পুরষ্কার দেয়া যায় কিনা তা নিয়ে ভাবুন। কারন বাংলাদেশ চীন, কানাডাকে টপকিয়ে এগিয়ে যাচ্ছে!!

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়