শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ২২ জুন, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত২, আহত ৭

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম প্রতিনিধি : [২] চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজবাজার এলাকায় রবিবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

[৩] জানা যায়, কর্ণফুলী শিকলবাহা এলাকায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী পিকআপকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টো গেলে বাসটির ২ যাত্রী নিহত ও অন্ত আরও ৫ যাত্রী আহত হয়।

[৪] নিহত পুাংষ ও নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। রিপোর্ট লেখাকালীন সময়ে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

[৫] কর্ণফুলী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম আরমান জানান, দুপুর দেড়টার দিকে মান্নান এক্সপ্রেস নামের একটি পটিয়ার লোকাল বাস চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল।

[৬] এসময় উল্টো দিক হতে আসা একটি বালুবোঝাই একটি পিকআপকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষ ও একজন নারী মারা যান। বাসের আরও দুইজন যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বালু বহনকারী পিকআপটিকে আটক করা যায়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়