শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সংবাদ প্রকাশের পর মৌলভীবাজারে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানালেন -বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] জেলার জন্য করোনা পরীক্ষার জন্য ঢাকার যে পিসিআর ল্যাব নির্ধারণ করা হয়েছে সে ল্যাব থেকে ১৫-২০ দিন পর পর রিপোর্ট আসছে। এতে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছ, বাড়ছে অসন্তোষ্। এই বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিতে এনে করোনা রিপোার্ট দ্রুত দেয়া জন্য সংশ্লিষ্ট সকলকে পদক্ষেপ নেয়ার জোরাল দাবি জানান জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ।

[৩] কোভিড-১৯ নমুনা সংগ্রহ করে জেলায় পরীক্ষার করার জন্য মৌলভীবাজারের ২৫০শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পিসিআর ল্যাব ও করোনা ভাইরাস আক্রান্ত রোগী, হৃদরোগী সহ মূমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসার লক্ষ্যে আই.সি.ইঊ ইউনিট এবং সেন্ট্রাল অক্সিজেন সিষ্টেম স্হাপন ও চালুকরনের জন্য স্বাস্থ্য মন্ত্রীর বরাবরে গত ১৮ জুন ডিও লেটার দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি। এর আগে মন্ত্রী মহোদয়ের নির্দেশে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর বরাবরে আবেদন করেছেন।

[৪] এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টিতে এনে করোনা রিপোর্ট দ্রুত দেয়া জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু’র সাথে গত ১৭ জুন কুলাউড়া প্রশাসনের মতবিনিময় সভায় কার্যকর পদক্ষেপ নেয়ার জোরাল দাবি জানান প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র সাংবাদিক স্বপন দেব রতন।

[৫] এ দাবির প্রতি জোরাল সমর্থণ জানান সব মহল। এনিয়ে বিভিন্ন প্রিন্ট ও অন লাইন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ে ডিও লেটার দেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন আহমেদ । তিনি মৌলভীবাজারে সদর হাসপাতালে করোনা ভাইরাস রোগ নির্ণয় পরীক্ষার আরটি- পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান।

[৬] মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তউহিদ আহমেদ জানান, জেলায় এ পর্যন্ত ৭ শতাধিক করোনা পরীক্ষার রিপোর্ট দীর্ঘদিন ধরে অপেক্ষামান রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ