শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন ক্ষুদ্র দোকানির জন্য মুশফিকের খাদ্য সহায়তা

স্পোর্টস ডেস্ক: [২] মুশফিকের দেয়া খাদ্য সহায়তায় প্রতি প্যাকেটে ১৫ কেজি চালের সাথে ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলু, সাবান রয়েছে। যা একটি পরিবার অন্তত ১৫ দিন চলতে পারবে।

[৩] খাদ্য সহায়তা প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও উক্ত কর্মকাণ্ডের প্রধান সমন্বয়কারী এ টি এম আতিকুর রহমান জানান, দেশের এই ক্রান্তিলগ্নে মুশফিকুর রহিমের মানবতা ও বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা প্রশংসনীয়। মুশফিকুর রহিমের আরও উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

[৪] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী টিমের যুগ্ম সমন্বয়কারী দেবব্রত পাল ও আব্দুল্লাহিল মামুন নিলয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজির আমিন চৌধুরি জয়, নুরুল্লাহ, শান্ত, নিলয়, চৈতি, স্থির এবং তৌফিক এই কার্যক্রমে জড়িত ছিলেন।

[৫] বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মোতাবেক উক্ত খাদ্য সহায়তা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। - ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়