শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় কোভিড-১৯ এ আক্রান্ত প্রকৌশলীর মৃত্যু

জিএম মিজান, বগুড়া প্রতিনিধি : [২] বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনা ইউনিটে মো. সালাউদ্দিন (৫৪) নামে এক প্রকৌশলী মৃত্যু হয়েছে। তিনি শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ী পাবনা জেলায়।

[৩] রোববার (২১ জনু) সকাল ৮টায় তার মৃত্যু হয়। নিহত সালাউদ্দিন ঢাকা সদর দপ্তরের রাজশাহী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ছিলেন । লকডাউনের পর থেকে তিনি বগুড়ায় পরিবারের সাথেই থাকতেন। এর আগে সালাউদ্দিন নারায়নগঞ্জের নির্বাহী প্রকৌশলী ছিলেন।

[৪] টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম বলেন, মো. সালাউদ্দিন করোনা পরীক্ষার জন্য টিএমএসএস এ গত ৩১ মে নমুনা দেন। ১জুন সেই নমুনার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। ৪ জুন বিকেল ৪টায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। দীর্ঘ ১৭দিন চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

[৫] অপরদিকে, সকাল ৮টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসলোশনে সাফিউল আলম (৫৯) নামে করোনা আক্রান্ত এক শিক্ষকের মৃত্যু হয়। এই নিয়ে অত্র জেলায় একই সময়ে দুইজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়