শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশে করোনায় ১১০০ বাংলাদেশির মৃত্যু, শনাক্ত ৫০ হাজার

কূটনৈতিক প্রতিবেদক : [২] বাংলাদেশ মিশন, বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

[৩] যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পাশ্চাত্যের দেশগুলোতে মারা যাওয়া বাংলাদেশিদের উল্লেখযোগ্য অংশ ওই সব দেশে নাগরিকত্ব পেয়েছিলেন ও প্রক্রিয়াধীন ছিলেন।

[৪] শুধু সৌদি আরবেই ৩৭৫, যুক্তরাষ্ট্রে ২৭২ ও যুক্তরাজ্যে ৩০৫ জন বাংলাদেশি মারা গেছেন।

[৫] ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫০ জন, ফ্রান্স ৭জন, স্পেনে ৫ জন, কাতারে ১৩ জন, কুয়েতে ৪০ জন, বাহরাইনে ৯, সুইডেনে ৮ এবং ওমান পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও গাম্বিয়ায় এক জন করে বাংলাদেশি মারা গেছেন।

[৭] সিঙ্গাপুরে ২৬ হাজার, সৌদি আরবে ১৪ হাজার এবং কাতারে চার হাজারের বেশি বাংলাদেশি সংক্রমনের শিকার হয়েছেন।

[৮] এ ছাড়া কুয়েতে প্রায় এক হাজার, ইতালিতে ২৫০, স্পেনে ২০০, বাহরাইনে ৭০০ এবং সংযুক্ত আরব আমিরাতে সাড়ে তিন হাজার সংক্রমনের শিকার হয়েছেন।

[৯] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোকে বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে থাকার নির্দেশ দিয়েছি। তারা খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

[১0] এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের মাধ্যমে বিশেষ হটলাইনে স্বাস্থ্য সুরক্ষা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ