শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

[৩] রোববার সাহারা খাতুনের ভাগ্নে মজিবর রহমান বলেন, উনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি কথা বলছেন। তার প্রেসার স্বাভাবিক আছে এবং ভেন্টিলেটর খুলে দেয়া হয়েছে।

[৪] গত ২ জুন জ্বর-অ্যালার্জি ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থবোধ করলে সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়। পরে তাকে বেডে দেয়া হয়। কিন্তু ১৮ জুন তার শারীরিক অবস্থার ফের অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়