শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ

বাশার নূরু : [২] একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ।
[৩] সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন ১৭০ জনকে সদস্য নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক ২৩ জুন থেকে আবার শুরু হচ্ছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন।

[৪]এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।

[৫], সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (২১ জুন) পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে।

[৬] সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী জানান, এই পরীক্ষা করা বাধ্যমতামূলক নয়। অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য চিঠি দিয়েছি। তাদের মধ্যে ২০ জন শনিবার (২০ জুন) নমুনা দিয়েছেন। বাকিরা আজ রোববার থেকে নমুনা দেবেন। আমার সবার স্বাস্থের কথা বিবেচনা করেই এটি করছি। কারণ, সংসদে ইতোমধ্যে অনেকের করোনা ধরা পড়েছে। আমরা চাই, এটি আর ছড়িয়ে না পড়ুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়