শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীন ও ভারতের শান্তিপূর্ণ ভাবে সমস্যা মিটিয়ে নেওয়া উচিত: নেপাল

ডেস্ক রিপোর্ট : [২] দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতার কথা মাথায় রেখে চীন ও ভারতের শান্তিপূর্ণ ভাবে সমস্যা মিটিয়ে নেওয়া উচিত বলে মনে করে নেপাল।

[৩] বিতর্কিত মানচিত্র ঘিরে ভারতের সঙ্গে চলা টানাপড়েনের মধ্যেই লাদাখে ভারত-চীন সংঘর্ষ নিয়ে এ মন্তব্য করেছে দেশটি।

[৪] শুক্রবার নেপাল সরকারের পক্ষ থেকে চীন-ভারত সংঘর্ষ নিয়ে একটি বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক এবং বিশ্বশান্তির পক্ষে বারবার বলে এসেছে নেপাল। তাই শান্তিপূর্ণ ভাবে দুই দেশ বিবাদ মিটিয়ে নিক, এমনটাই চাই আমরা।

[৫] গলওয়ানের সাম্প্রতিক ঘটনা নিয়ে নেপালের বক্তব্য, গলওয়ান উপত্যকায় আমাদের দুই প্রতিবেশী বন্ধুর মধ্যে সম্প্রতি যা ঘটেছে, প্রতিবেশী হওয়ার দরুণ, দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও বিশ্বশান্তি এবং স্থিতিশীলতার কথা মাথায় রেখে, তা শান্তিপূর্ণ ভাবেই মিটে যাবে বলে আমাদের বিশ্বাস।

[৬] সোমবার গালওয়ান উপত্যকায় চীন-ভারত সীমান্ত সংঘাতে ভারতের অন্তত ২০ জন সেনা মারা যায় বলে দিল্লির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সেইসঙ্গে ৭৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

[৭] ভারতের দাবি, চীনের সেনারাও ওই ঘটনায় হতাহত হয়েছে। তবে বেইজিং এ ব্যাপারে কিছু জানায়নি।

[৮] মার্কিন গোয়েন্দা সূত্রে পিটিআই বলছে, গালওয়ান উপত্যকায় সংঘর্ষে অন্তত ৩৫ জন চীনা সেনা হতাহত হয়েছেন।

সূত্র: আনন্দবাজার, দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়