শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট : [২] সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আরো এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হন। শনিবার বিকালে হতাহতের এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ নিহত বাবুল বিশ্বাস (২৬)-এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

[৩] নিহত বাবুল উপজেলার শাতাল শান্তিবাজার গ্রামের গোলাপ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ইন্দ্র বিশ্বাস নামে আরো এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একই উপজেলার প্রেমপাড়া গ্রামের নরেন্দ্র বিশ্বাসের ছেলে।

[৪] বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটিলিয়ান সূত্রে জানায়, এই ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির আওতাধীন বর্ধন খাল গ্রাম দিয়ে ৫/৬ জন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে ঢুকে কাঠ আনতে যায়। এসময় ভারতীয় খাসিয়ারা গুলি করে। এতে বাবুল বিশ্বাস মারা যান ও ইন্দ্র বিশ্বাস আহত হন।

[৫] ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমদ ইউসুফ জামিল যুগান্তরকে বলেন, নিহতের লাশ উদ্ধার করা সম্ভব হলেও আহত ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তিনি দেশে প্রবেশ করে আত্মগোপনে রয়েছেন।যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়